Saturday, June 20, 2026

আকাশ পথে ১৫ নভেম্বর থেকে পর্যটক ভিসা দেবে ভারত 

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা দেবে ভারত।  ‘সংক্ষিপ্ত’ পর্যটন ভিসা চালু করছে ভারত। তবে শুধু  আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের  হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তিনি দুই দেশের একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিক্রম দোরাইস্বামী আরো বলেন, ‘পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি শিগগির কাজ শেষ হবে।’ তিনি বলেন, ‘এখনও করোনা পরিস্থিতি চলমান। এ কারণে আপাতত আকাশপথ ব্যবহার করে যাওয়ার জন্য পর্যটন ভিসা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ও রেলপথে যাওয়ার ভিসা দেওয়া হবে।’

 

 

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...