Saturday, June 20, 2026

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা-বৈষম্য: বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিধানসভায় নবনির্বাচিত 4 বিধায়কের শপথগ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী (CHIEF MINISTER) মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা বৈষম্য- বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। মোদি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “না দেয় টিকা, না দেয় টাকা”।

মুখ্যমন্ত্রী বলেন, পেট্রল-‌ডিজেলের দাম আকাশছোঁয়া। তিনি অভিযোগ করেন, প্রচুর টাকা বাড়িয়ে এখন ৫-‌১০ টাকা কমাচ্ছে। “একপুকুর জল থেকে এক ঘটি জল তুলে নিচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তাই দাম কমিয়েছে। কোনই লাভ হচ্ছে না। নির্বাচন মিটলে ফের দাম বাড়িয়ে দেবে।” ডিজেলের দাম বাড়ানোর কার জন্য খাদ্য সামগ্রীর দাম বাড়ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। চাষের কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে হাহাকার। এই পরিস্থিতিতে সামান্য দাম কমিয়ে কেন্দ্র রাজ্যগুলির উপর দায় চাপাতে চাইছে বলে তীব্র আক্রমণ করেন মমতা।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) অভিযোগ করেন, বিজেপি(BJP) শাসিত রাজ্যকে বেশি টিকা দেওয়া হচ্ছে। বাংলা সঙ্গী বৈমাত্রিয় সুলভ আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও বাংলাই টিকাকরণে প্রথম। একটি ডোজও নষ্ট হতে দেওয়া হয়নি।”

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...