Tuesday, April 7, 2026

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলের অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

আসন্ন নিউজিল্যান্ড (New Zealand )সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই (Bcci)। দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার(Rohit Sharma) নাম ঘোষণা করল ভারতীয় বোর্ড।

জল্পনার অবসান। বিরাট কোহলির (Virat Kohli) পর টি-২০ ফর্মাটের ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতেই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে। এদিকে প্রত্যাশিতভাবেই সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। ১৬ সদস্যের টি-২০ দলে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের। দলে নেই রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়াও। দলে সুযোগ পেলেন ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, হর্ষল প্যাটেলরা।

একনজরে দেখে নেওয়া যাক ১৬ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চ‍্যাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

আগামী ১৭ নভেম্বর জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে রোহিত শর্মার দল। দ্বিতীয় ম‍্যাচটি হবে ১৯ তারিখ রাঁচিতে। ২১ তারিখ হবে কলকাতায় তৃতীয় ম‍্যাচ।

আরও পড়ুন:আরসিবির নতুন কোচ সঞ্জয় বাঙ্গার, টুইট করে জানাল ব‍্যাঙ্গালোর

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...