Saturday, April 4, 2026

বাণিজ্য সম্মেলন নিয়ে ভোলবদল রাজ্যপালের! কুণাল বললেন চাকরি বাঁচাতে দলদাস ধনকড়

Date:

Share post:

ভোলবদল! রাজ্যে শিল্প-বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল টুইটে অভিযোগ করলেন, ”৫ বারের শিল্প সম্মেলন নিয়ে তথ্য চেয়েও পাননি। যে সাফল্যের কথা বলা হচ্ছে, বাস্তব তার উল্টো”। অর্থাৎ, রাজ্যপাল যে বিজেপি রিক্রুট, সেটা ফের প্রমাণ করলেন খোদ রাজ্যপাল।

এ প্রসঙ্গে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, গতকাল রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, আজ আবার দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ধনকড়!

প্রসঙ্গত, করোনা মহামারির জন্য দু’বছর বন্ধ থাকার পর সবকিছু ঠিকঠাক থাকলে ফের আগামী বছর ২০ ও ২১ এপ্রিল কলকাতায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবে এই বাণিজ্য সম্মেলন। শুধু তাই নয়, এই সম্মেলন সফল করতে আবার বিদেশের মাটিতে রোড-শো করারও পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সেখানেই রাজ্যে বিনিয়োগ টানার জন্য রাজ্যপালকে বিদেশের মাটিতে রোড-শো-এ অংশ নিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আমি নিজে বেশ কয়েকটি দেশে যাব। আপনিও যদি রাজ্যে বিনিয়োগের কথা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন”!। সেই প্রস্তাব গ্রহণ করাই শুধু নয়, ”সাধ্যমতো চেষ্টা” করারও আশ্বাস দেন রাজ্যপাল।

কিন্তু বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে ২৪ ঘন্টার মধ্যে নিজেকে রাজ্যপাল হিসেবে নয়, বরং বিজেপির দলদাস হিসেবে তুলে ধরলেন ধনকড়। রাজ্যপালের টুইটকে ”চাকরি বাঁচানোর টুইট” বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

তাঁর কথায়, ”এসব করে সস্তায় প্রচারে আসার চেষ্টা করছেন রাজ্যপাল। মনে হয়, ওর রাজনৈতিক আত্মীয়স্বজনরা খোঁচা দিতে বলেছেন। গতকাল রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, আজ দলদাস বনে গিয়েছেন। যদি কোনও তথ্য জানার থাকে, তাহলে কেন্দ্রের রিপোর্টেই পেয়ে যাবেন”।

আরও পড়ুন- মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেবেন্দ্র ফড়নবিশের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...