Wednesday, June 24, 2026

অমিতাভ বচ্চনকে শুটিং সেটে সাড়ে চার ঘণ্টা বসিয়ে রাখলেন কপিল! 

Date:

Share post:

বলিউডের প্রথম সারির কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil sharma, Laughter Star) । লোক হাসানোর ক্ষেত্রে কপিলের জুড়ি মেলা ভার। কিন্তু কপিলের একটি বড় দোষ আছে। কপিল বড়ই লেট লতিফ। নিজের শুটিংয়ের দেরি তো করেনই। শাহরুখ , অক্ষয়, অজয় দেবগনদেরকেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখতে বিন্দুমাত্র ভাবেন না কপিল । আর এবার অমিতাভ বচ্চন ( Amitabh Bachhan) । সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুটিংয়ে বিগ বি ছাড়াও অংশ নেওয়ার কথা ছিল কপিল শর্মা এবং সোনু সুদের (Sonu Sud) ।কল টাইম ছিল বারোটা । দুই তারকা অতিথি ঠিক সময়ে হাজির হয়েছিলেন । কিন্তু কপিল এলেন সাড়ে চারটে।

https://www.instagram.com/tv/CWCmE9Iqd3_/?utm_medium=copy_link

 

 

https://www.instagram.com/tv/CWCqcyMJ6Xi/?utm_medium=copy_link

অনুষ্ঠানে এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন কৌতুকাভিনেতা কপিল। গান শেষ হতেই খানিক রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দিলেন অমিতাভ। বললেন, “আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটের সময় এসে হাজির হয়েছেন।” অমিতাভের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি কপিল। আগামী শুক্রবার অনুষ্ঠানটি দেখানো হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...