Tuesday, June 23, 2026

এবার ‘রাফাল দুর্নীতি’ নিয়ে বিজেপির তোপ কংগ্রেসকে, পাল্টা দিল কংগ্রেসও

Date:

Share post:

আবারও ‘রাফাল দুর্নীতি’ নিয়ে সরব কংগ্রেস। কংগ্রেস (Congress) নেতা পবন প্রশ্ন তোলেন, তদন্ত না করে কেন সিবিআইয়ের আধিকারিক স্তরে রদবদল?

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘রাফাল দুর্নীতি’ নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera) বলেন, ‘রাফাল (Rafale) যুদ্ধবিমান কেনায় বড় কেলেঙ্কারি, লেনদেন নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে। সিবিআই-কে (CBI) নথি দেওয়া সত্ত্বেও কোনও তদন্ত হয়নি। তদন্ত না করে কেন সিবিআইয়ের আধিকারিক স্তরে রদবদল?’

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল: মুখ্যমন্ত্রীর হাতেই অর্থ দফতর

অন্যদিকে সোমবারই ফরাসি পোর্টাল মিডিয়াপার্টের একটি রিপোর্ট সামনে আসে। সেখানে দাবি করা হয়, যুদ্ধবিমান নির্মাতা সংস্থা দাসোঁ ভারতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান বিক্রির জন্য একজন মধ্যস্থতাকারীকে কমপক্ষে ৬৫ কোটি টাকা দিয়েছে। আরও বলা হয়, এই টাকা ২০১৩ সালের আগে দেওয়া হয়। তারপরই ফের বিজেপির নিশানায় চলে আসে কংগ্রেস।

মঙ্গলবার বিজেপি (BJP) নেতা সম্বিত পাত্র (Sambit Patra) সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা দেখেছি কীভাবে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফালে দুর্নীতি নিয়ে মিথ্যে খবর ছড়াচ্ছিল। কংগ্রেস ভেবেছিল এই প্রচারের ফলে রাজনৈতিক ফায়দা মিলবে।’ ফরাসি পোর্টালের দুর্নীতির দাবিকে সামনে এনে সম্বিত বলেন, ‘আজকে আমরা এমন কিছু তথ্য প্রমাণ সামনে আনতে পারি, যার পর স্পষ্ট হয়ে যায় কোন আমলে রাফালে দুর্নীতি হয়েছে। একটি ফরাসি সংবাদ মাধ্যম প্রকাশ্যে এনেছে যে রাফালে দুর্নীতি হয়েছিল। কিন্তু সেই ঘটনা ঘটেছিল ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে।’

আরও পড়ুন-স্কুল খুললে মানতে হবে কড়া বিধিনিষেধ

ফরাসি সংস্থার দাবি, ২০১৮ সালের অক্টোবর মাস থেকেই ভারতীয় আধিকারিকদের কাছে এই তথ্য ছিল। প্রসঙ্গত, রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। প্রতিবারই অভিযোগের তির ছিল কেন্দ্রের বিজেপি সরকারের দিকে। তবে এবার হাওয়া বদলে বিজেপি এই মামলায় দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেসের বিরুদ্ধে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...