Sunday, June 14, 2026

স্কুল খুললে মানতে হবে কড়া বিধিনিষেধ

Date:

Share post:

প্রায় ২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে খুলছে স্কুল-কলেজ। স্বভাবতই ক্লাসরুম,খোলা টিফিন বক্সের টানে খুশির মেজাজ ছাত্রছাত্রীদের। অনলাইন ক্লাস ছেড়ে স্কুলে এসে ছাত্রছাত্রীদের সামনে ক্লাস করতে পারায় খুশি শিক্ষক শিক্ষিকারাও। যদিও প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ, চারটি শ্রেণির জন্য স্কুল খোলা হবে। তাই স্কুল খোলার পূর্বে পূর্ব বর্ধমান জেলা জুড়ে জোরকদমে ক্লাসরুম-সহ স্কুলের পরিকাঠামো সংস্কারের কাজ চলছে। সংস্কারের জন্য ৭৫০টি স্কুল শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করেছিল। ৩৬০টি স্কুলের সংস্কারের জন্য ৭ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দফতর।

 

আরও পড়ুন:ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ

স্কুল খোলার প্রসঙ্গে জেলার এক শিক্ষক বিশ্বনাথ সাহা, প্রধান শিক্ষক আনারুল মণ্ডলরা বলেন, স্কুল খুললে শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চলেন, সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তবে বিধিনিষেধ সম্পর্কে স্বাস্থ্য দফতরের সঙ্গে পরামর্শ করে ইতিমধ্যেই একটি গাইডলাইন তৈরি করেছে শিক্ষা দফতর। ২৮ পাতার এই ‘স্কুল রিওপেন বুকলেট’-এ যেসব বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হল, প্রত্যেক পড়ুয়া শিক্ষক-শিক্ষিকাকে মাস্ক পরে আসতেই হবে। স্কুলে একটি আইসোলেশন রুম থাকবে। কেউ অসুস্থ হলে যাতে স্থানান্তরিত করা যায়। প্রয়োজনে দুই শিফটে ক্লাস হতে পারে। ক্লাসঘর নিয়মিত স্যানিটাইজ করতে হবে। জ্বর হলে পড়ুয়াকে যেন অভিভাবকরা স্কুলে না পাঠান, বন্ধুদের গায়ে গায়ে না থাকা, একই পাত্রের টিফিন ভাগ করে না খাওয়ার মতো বিষয়গুলি সম্পর্কে অভিভাবকরা যাতে সতর্ক করে দেন, সেটিও বুকলেটে উল্লেখ করা হয়েছে। আছে ‘ডু অ্যান্ড ডু নটে’র তালিকাও।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...