Wednesday, June 24, 2026

সৈয়াদ মুস্তাক আলি টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Date:

Share post:

সৈয়াদ মুস্তাক আলি টি-২০ ট্রফির ( Syed Mustaq Ali) কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা (Bengal) । মঙ্গলবার মুস্তাক আলির এলিট গ্রুপের অন্যতম শক্তিশালী দল কর্নাটককের (Karnataka) বিরুদ্ধে দাপুটে জয় পেল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। এদিন কর্নাটকের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল বাংলা। বাংলার হয়ে অর্ধশতরান অভিমুন‍্য ঈশ্বরনের।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন কর্নাটক অধিনায়ক মণিশ পান্ডে। দলে একগুচ্ছ ভাড়ি ব‍্যাটার থাকলেও, বাংলার বোলারদের সামনে দাঁড়াতে ব‍্যর্থ হন ময়াঙ্ক আগরওয়াল, দেবদত্ত পাড্ডিকলরা। ৪ রানে আউট হন ময়াঙ্ক আগরওয়াল। শূন‍্য রান করেন দেবদত্ত। মণিশ পান্ডে করেন ৩২ রান। করুণ নায়ার করেন ৪৪ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন মুকেশ কুমার। দুই উইকেট নেন প্রদিপ্ত প্রামানিক। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং আকাশদীপ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। ৫১ রান করে অপরাজিত অভিমুন‍্য। ১৮ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ঋদ্ধিমান সাহা করেন ২৭ রান। ৩৪ রান করে অপরাজিত কাইফ আহমেদ। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ৪ রান। কর্নাটকের হয়ে একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, জগদেশা এবং কেসি চারিপ্পা।

আরও পড়ুন:ভারতের ৭২ তম গ্র‍্যান্ডমাস্টার হলেন বাংলার মিত্রভা গুহ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...