Wednesday, March 25, 2026

কলকাতা-হাওড়ায় ডিসেম্বরে পুরভোট, আইনি পথে হাঁটতে পারে বিজেপি

Date:

Share post:

উপনির্বাচন মিটতেই পুরভোটের বাদ্যি বেজে গেল৷ মঙ্গলবার কলকাতা এবং হাওড়া পুরসভার নির্ঘণ্ট প্রকাশিত হল৷ ডিসেম্বরের মাঝামাঝি একই দিনে দুই পুরসভার ভোট হবে৷ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটগ্রহণ হবে৷ ফল ঘোষণা ২২ ডিসেম্বর৷রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

কয়েকদিনের মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি বের হবে৷ তবে মেয়াদ উত্তীর্ণ বাকি ১১০টি,  নতুন গঠিত ময়নাগুড়ি ও ফালাকাটা এবং বিধাননগর পুরসভায় কবে ভোট হবে, তা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি৷ জানা গিয়েছে, আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ওই পুরসভাগুলিতে দুই অথবা তিন দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে৷

করোনা আবহে নির্ধারিত সময়ে পুরভোট করানো সম্ভব হয়নি৷ কলকাতা এবং বিধাননগরে শেষ পুর ভোট হয়েছিল ২০১৫ সালে৷ ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়৷ বর্তমানে প্রশাসকমণ্ডলীর সাহায্যে পুরসভার কাজকর্ম চলছে৷ হাওড়া পুরসভাতেও বোর্ডের মেয়াদ ফুরিয়েছে অনেক দিন আগে৷ একই অবস্থা রাজ্যের বাকি পুরসভাগুলিতেও৷ ওই পুরসভাগুলিতে ভোট করতে চেয়ে গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন৷ সেই বৈঠকের পরই রাজ্যের দুটি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়৷

অবশ্য এর বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলের দাবি, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুরসভাগুলোর মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই একসঙ্গে সব পুরসভায় ভোট করাতে হবে।

রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, নিজেদের সুবিধার জন্য ধাপে ধাপে পুরভোট করাচ্ছে সরকার। ইতিমধ্যেই আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছেন বিজেপি (BJP) নেতারা। বিজেপি আইনি পথে হাঁটতে চাইলেও, আদৌ আদালতে তা ধোপে টিকবে না বলেই মত ওয়াকিবহালমহলের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...