Friday, April 3, 2026

করোনা কাঁটা! ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের গেট

Date:

Share post:

করোনা পর্ব এখনও মেটেনি। তৃতীয় ঢেউয়ের দাপাদাপি ঠেকাতে তাই এবারেও ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। গত বছরও করোনার কারণে বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। এবছর হাইকোর্টের নির্দেশের আগেভাগেই রাজ্য প্রশাসনের তরফে রবীন্দ্র সরোবরে ছটপুজো নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে রবীন্দ্র সরোবরের ভিতর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ১১ তারিখ দুপুর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

 

আরও পড়ুন: কেন্দ্র বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্য দেবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

তবে এর আগে সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে বিক্ষিপ্তভাবে কিছু মানুষকে সরোবরের জলে ছটপুজো করতে দেখা গিয়েছে। তাই এবছর ছটপুজোর দিন যাতে রবীন্দ্র সরোবরের ভিতরে দূষণ না ছড়ায়, তাই সরোবরে ঢোকার প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই রবীন্দ্র সরোবরের ভিতরে ঢোকার ১৬টি গেট বাঁশ এবং টিন দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। ফলে এবার আর সরোবরের জলে ছটপুজো করতে পারবেন না কেউ। প্রশাসন অবশ্য এর জন্য বিকল্প জলাশয়ের ব্যবস্থা করছে। আর সেটা পুণ্যার্থীদের জানিয়ে দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...