Tuesday, June 23, 2026

কেন্দ্র বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্য দেবে বলে জানালেন খাদ্যমন্ত্রী

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেও ইতিমধ্যেই বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে অতিমারি পর্বে অনেকেই কাজ হারিয়েছেন। পাশাপাশি জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর। তাই জনগণের স্বার্থে রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখছে। রবিবার মাইকেল নগরের নিজ বাসভবনে  সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

 

আরও পড়ুন:লখিমপুর কাণ্ড: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই চলেছিল গুলি,ফরেন্সিক রিপোর্টের দাবি

এদিন তিনি আরও জানান, ‘‘রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা চালু থাকবে। এর জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করেছে। গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণ জানা নেই। করোনা পরিস্থিতি এখনও চলে যায়নি। কেন বন্ধ করলেন ওঁরাই ভাল জানবেন। তবে রাজ্য সরকারের খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা চালু রয়েছে তাতে মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে”।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...