Friday, June 26, 2026

‘ভুলে যাওয়ার রোগ হয়েছে, দিনে এক রাতে এক কথা বলছেন’, রাজ্যপালকে কটাক্ষ অমিত মিত্রের

Date:

Share post:

‘রাজ্যপালের আচরণ অনেকটা ডক্টর জ্যাকিল এবং মিস্টার হাইডের মত। যিনি রাতে এক ধরনের কথা বলেন এবং দিনে এক ধরনের কথা বলেন’, এভাবেই রাজ্যপালকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র।

হঠাৎ কেন এভাবে রাজ্যপালকে আক্রমণ করলেন অমিত মিত্র? গত ৯ নভেম্বর মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজয়া সম্মেলনীতে রাজ্যের শিল্পোদ্যোগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অবস্থান বদল। ১৮০ ডিগ্রি ঘুরে রাজ্যের বিশ্ব বাণিজ্য সম্মেলনের সমালোচনা করেন তিনি। এই প্রসঙ্গেই বুধবার টুইটারে অমিত মিত্র লেখেন, ‘রাজ্যপাল জগদীপ ধনকড় ডক্টর জেকিল ও মিস্টার হাইডের মতো আচরণ করছেন। দিনে এক, রাতে আরেক কথা বলছেন।’ তিনি আরও লেখেন, ‘৯ তারিখ রাজ্যের বাণিজ্য সম্মেলনকে সমর্থন করে বক্তব্য রাখলেন রাজ্যপাল। বললেন একসঙ্গে কাজ করব। অথচ ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদলে ফেললেন তিনি। বানিজ্যিক সম্মেলন নিয়ে বিষ উগরে দিলেন।’ রাজ্যপালের এই অবস্থান বদল অত্যন্ত ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেছেন অমিত মিত্র।

প্রসঙ্গত, দু’বছর পর আগামী ২০২২ সালের ২০-২১ এপ্রিল পরপর দু’দিন রাজ্যে অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- ওপারে চিনা হেলিপ্যাড, চারধাম সংযোগকারী রাস্তা চওড়া করার দাবিতে সুপ্রিমকোর্টে কেন্দ্র

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...