Monday, April 6, 2026

টানা দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে এমপি-ল্যাড

Date:

Share post:

টানা দু’বছর বন্ধ থাকার পর চলতি অর্থবর্ষ থেকে ফের চালু হচ্ছে সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল অর্থাৎ এমপি ল্যাড ফান্ড (MPLad Fund)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, চলতি বছরে আংশিকভাবে এবং আগামী বছর থেকে ফের পূর্ণাঙ্গভাবে সাংসদদের নিজস্ব এলাকা উন্নয়নের টাকা দেওয়া হবে।

করোনা মহামারীর জেরে প্রায় দু’বছর ধরে বন্ধ ছিল সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা। জানা গিয়েছে, দু’বছর বন্ধ থাকার পর চলতি অর্থবর্ষে সাংসদরা পাবেন ২ কোটি করে টাকা। এরপর আগামী অর্থবর্ষ থেকে আগের মতোই ৫ কোটি করে টাকা সাংসদরা পাবেন উন্নয়ন প্রকল্পে খরচ করার জন্য।

আরও পড়ুন-আফগানিস্তান নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে ভারত সহ আট দেশ, বাদ চিন-পাকিস্তান

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) লোকসভার সাংসদ সৌগত রায় (MP Sougata Roy) জানিয়েছেন, এমপি ল্যাডের টাকা আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত খুবই ভালো। কারণ করোনার জন্য এমনিতেই অনেক জায়গার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হয়েছে। সেসব জায়গায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা না মেলায় দু’বছর ধরে থমকে ছিল বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের কাজ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...