Tuesday, June 9, 2026

কালীপুজোর জলসায় মহিলাদের কটুক্তি , প্রতিবাদীদের কুপিয়ে খুনের চেষ্টা

Date:

Share post:

কালীপুজো উপলক্ষে গ্রামে চলছিল বিচিত্রানুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল ব্যবহার ও কটুক্তি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে একই পরিবারের তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো এলাকারই দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাতঘরা গ্রামে। আক্রান্তরা হলেন সত্যজিৎ মন্ডল (২৩)। মহেন্দ্র নাথ মন্ডল (৭২) ও হরি বল মন্ডল (৫৪)। আক্রান্তরা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তরা ছাক্কূ ঘোষ, বাবু ঘোষ, বিষু ঘোষ সহ ১৫ জন। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...