FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট প্রচারে বিভিন্ন সভা থেকে লাগাতার বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। সেই বক্তৃতায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের (Bidhannagar Police) সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে।
Sponsored

ভোট প্রচারে ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” এই মন্তব্যের জেরে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার (Rajiv Sarkar) অভিষেকের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেন। বক্তব্যের ক্লিপিংসও থানায় জমা দেন তিনি। এর ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ৬টি ধারায় এফআইআর দায়ের হয়েছে।
সেই FIR খারিজের আবেদন জানিয়ে সোমবার হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা। এর আগে বাগুইআটিতে ডান্স বারের অভিযোগ জানিয়েছিলেন রাজীব। আবার এই অভিযোগকারী রাজীবের বিরুদ্ধেই নারী পাচারের অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে পাল্টা দাবি রাজীবের।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
