Tuesday, June 9, 2026

আফগানিস্তান নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে ভারত সহ আট দেশ, বাদ চিন-পাকিস্তান

Date:

Share post:

দিল্লিতে সাত দেশের সঙ্গে জরুরি বৈঠকে ভারত (India)। ইস্যু আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা জঙ্গি গোষ্ঠী তালিবানের হাতে চলে যাওয়ায় বদলেছে একাধিক সমীকরণ। জানা গিয়েছে, এই বৈঠকে রয়েছে তাজিকিস্তান (Tajikistan), কির্গিজস্তান (Kyrgyzstan), তুর্কমেনিস্তান (Turkmenistan), কাজাকিস্তান (Kazakhstan), উজবেকিস্তান (Uzbekistan), রাশিয়া (Russia), ইরান (Iran) এবং ভারত (India)। দিল্লির (Delhi) এই বৈঠকে প্রতিটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই দেশের প্রতিনিধিত্ব করবেন। সেই নিয়ম মেনেই ভারতের প্রতিনিধিত্ব করছেন অজিত ডোভাল (Ajit Doval)। তবে এই বৈঠকে নেই পাকিস্তান এবং চিন।

আরও পড়ুন-চিন সংস্কৃতিক বৈচিত্র বোঝে না, ভারতেই চাই: স্পষ্ট জানালেন দলাই লামা

তালিবানের (Taliban) সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কেমন, তার ওপর নির্ভর করছে গোটা এশিয়ার রাজনীতি৷ যেখানে দিনেরপর দিন চিন (China) এবং পাকিস্তান (Pakistan) তালিবানকে মদত দিচ্ছে, সেখানে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানান, “এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকের সময়, আমি নিশ্চিত যে আমাদের আলোচনা ফলপ্রসূ হবে৷ আফগানবাসীকে সাহায্য করতে এবং আমাদের সম্মিলিত নিরাপত্তা বাড়াতে অবদান রাখবে এই আলোচনা।”

আরও পড়ুন-রাজস্থানের বারমেরে বাস-ট্যাঙ্কার সঙ্ঘর্ষে জীবন্ত দগ্ধ ১২ যাত্রী

আফগানিস্তানে তালিবান জঙ্গি গোষ্ঠীর হাতে ক্ষমতা যাওয়ার পর সেখানকার বাসিন্দাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে বলে মনে করে কাজাকিস্তান। অন্যদিকে, তুর্কমেনিস্তানের প্রতিনিধি আফগানিস্তানে মাদক পাচার ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ একইসঙ্গে তাজাকিস্তানের প্রতিনিধি বলেন,” প্রতিবেশী দেশ হিসেবে আমরা আফগানদের সাহায্য করতে প্রস্তুত।”

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...