Tuesday, June 9, 2026

কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে বিশ্বের ৯৬টি দেশ ছাড়পত্র দিয়েছে

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বহু আগেই স্বীকৃতি দিয়েছিল । এবার বিশ্বের মোট ৯৬টি দেশ কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনকে (vaccine) স্বীকৃতি দিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এ খবর জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অবধি মোট আটটি করোনা টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগের তালিকার অন্তর্ভুক্ত করেছে। এরমধ্যে দুটি ভারতীয় ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন থাকায় তা আমাদের পক্ষে তা অত্যন্ত খুশির খবর। এরপর বিশ্বের ৯৬টি দেশ এই দুটি ভ্যাকসিনকে করোনা টিকা হিসাবে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়ায় ভারতীয়দের বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত সহজ হবে।

এই দেশগুলি হল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া সুইৎজ়ারল্যান্ড ইত্যাদি। এই দেশগুলি কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে অনুমোদন দেওয়ায় এইসব দেশে ভারতীয়রা এখন খুব সহজে যাতায়াত করতে পারবেন ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) কোনও ভ্যাকসিনকে স্বীকৃতি দিলে সাধারণত বিশ্বের সব দেশই তারপর সেই টিকাকে অনুমোদন দিয়ে দেয় কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল এই দুটি ভ্যাকসিনের ক্ষেত্রে ।

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...