Tuesday, June 9, 2026

চিন সংস্কৃতিক বৈচিত্র বোঝে না, ভারতেই থাকতে চাই: স্পষ্ট জানালেন দলাই লামা

Date:

Share post:

মানুষ হিসেবে কমিউনিস্ট ও মার্কসবাদীদের চিন্তা ভাবনা, ভাবধারাকে সমর্থন জানালেও চিন নয়, ভারতে থাকতে চান দালাই লামা(Dalai Lama)। জাপানের এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয় স্পষ্টভাবে এমনটাই জানিয়ে দিলেন ৮৬ বছর বয়সী দালাই লামা। তাঁর কথায়, “সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না চিন(China)। তাই ভারতেই(India) থাকতে চাই।” একইসঙ্গে এটাও জানিয়ে দিলেন, এর মানে এই নয় যে ‘চিনা ভাই-বোন’দের প্রতি তাঁর কোনও বিদ্বেষ আছে।

সম্প্রতি টোকিওতে অনলাইন সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন ৮৬ বছর বয়সে ধর্মগুরু দলাই লামা। সেখানেই চিনের কট্টর কমিউনিজমের কড়া সমালোচনা করেন ওই ধর্মগুরু। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দেন আমৃত্যু তিনি ভারতেই থাকবেন। কট্টর কমিউনিজমের কঠোর সমালোচনার পাশাপাশি চিনা জনজীবনে কমিউনিস্ট নেতাদের অত্যধিক নিয়ন্ত্রণ নিয়েও সরব হতে দেখা যায় দালাই লামাকে। প্রসঙ্গত, দলাই লামাকে আগেই ‘বিপজ্জনক বিভেদকারী’ বলে দেগে দিয়েছে বেজিং। ১৯৫০ সালে তিব্বত অধিগ্রহণ করে চিন। তারপর ১৯৫৯ সালে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি।

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...