Monday, April 6, 2026

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব‍্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) পাকিস্তানের ( Pakistan) কাছে ম‍্যাচ হারের পরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ( Mohammad Shami) বিরুদ্ধে আক্রমণে ঝড় বয়ে যায়। সেই সময় শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া ভাষায় নিন্দা করেছিলেন বিরাট কোহলি (Virat kohli)। এরপরই  কোহলির মেয়ে ভামিকাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক ব‍্যক্তি। বুধবার সেই ব‍্যক্তিকেই হায়দরাবাদ থেকে পাকড়াও করল মুম্বই পুলিস। জানা গিয়েছে, তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম রামনাগেশ আলিবাতিনি। হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

পাকিস্তান ম‍্যাচের পরই @ক্রিককেজিগার্ল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে করা হয় ওই টুইট। তারপরই ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে আটক করেন তারা। তাঁকে দ্রুত গ্রেফতার করে আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:শাস্ত্রীর বিদায় বেলায় আবেগঘন পোস্ট বিরাট কোহলির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...