Wednesday, June 3, 2026

শাস্ত্রীর বিদায় বেলায় আবেগঘন পোস্ট বিরাট কোহলির

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ ( t-20 world cup) থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ভারত ( India)। বিশ্বকাপ থেকে বিদায় নিতেই শেষ হয়েছে রবি শাস্ত্রী ( Ravi shastri) কোচিং-এর দায়িত্বও। শেষ হয়েছে টি-২০ ফর্মাটে বিরাট কোহলির ( virat kohli)অধিনায়কত্বও। শুধু শাস্ত্রী নন, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরেরও শেষ হয়েছে মেয়াদ।

তাই বিদায়ী কোচেদের শ্রদ্ধা জানাতে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন বিরাট কোহলি। সেখানে বিরাট রবি শাস্ত্রী, ভরত অরুণ ও আর শ্রীধরের সঙ্গে নানা মুহুর্তের ছবি শেয়ার করে লিখেছেন, “সকল স্মৃতি এবং দল হিসেবে আপনাদের সঙ্গে যে অসাধারণ একটি যাত্রায় গিয়েছি, তার জন্য ধন্যবাদ। আপনাদের অবদান সবর্দাই অনস্বীকার্য এবং ভারতীয় ক্রিকেট আপনাদের মনে রাখবে। আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাই।”

শাস্ত্রীর অধীনে, ভারত ৪৩টি টেস্ট খেলেছে। খেলেছে ৭৬ টি একদিনের ম‍্যাচ  ও ৬৫ টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ভারত ৫১টি একদিনের ম‍্যাচ ও ৪৩টি টি-২০ জিতেছে।

আরও পড়ুন:বাংলার গ্র‍্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...