Saturday, May 30, 2026

বিয়ে করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই

Date:

Share post:

বিয়ে করলেন মালালা ইউসুফজাই ( Nobel Laureate lady Malala Yousafzai) । পাত্র অসর মালিক। অসর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা। শান্তিতে নোবেলজয়ী এই পাক কন্যার বিয়ের আসর (Newly married) বসেছিল বার্মিংহামে। একেবারেই ছোট ঘরোয়া একটি অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল।

মঙ্গলবার নোবেলজয়ী মালালা নিজেই অসরের সঙ্গে তাঁর বিয়ের খবর টুইট করে জানিয়েছেন । বিয়ের ছবি পোস্ট করে মালালা লিখেছেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম। বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই। বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’

বিয়ের পর নববধূ স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উত্তেজিত।’

মালালা ইউসুফজাই পাকিস্তানি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করেছেন। পুরুষদের মতো মেয়েদেরও শিক্ষার প্রয়োজন। এই দাবি তুলেছেন। আর এর জন্য মালালাকে তালিবানের গুলিও খেতে হয়েছে । ২০১২ সালে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। কিন্তু তারপরেও কোনওভাবেই ভয়ে ভীত হয়ে দমে যাননি মালালা। নিজের মতো করে নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। আর মালালার এই সাহসিকতার জন্য সারা বিশ্ব কুর্নিশ করেছে মালালাকে। আন্তর্জাতিক মহল এই কিশোরীর কর্মদক্ষতার জন্য বাহবা দিয়েছে। মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক মঞ্চে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছিলেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।

Related articles

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...