Wednesday, March 25, 2026

আলোর শহরে জগদ্ধাত্রীপুজোর পঞ্চমী থেকেই মানুষের ঢল

Date:

Share post:

উৎসবের হাওয়া বইছে হুগলির (Hoogli) আলোর শহর চন্দননগরে। পঞ্চমীর দিন থেকেই সেজে উঠছে চন্দননগর। বিশালাকার দেবী মূর্তি ও আলোকসজ্জা মন জয় করে নেয় দর্শনার্থীদের। চন্দননগরের জগদ্ধাত্রীপুজো (Jagadhatri Pujo) দেখতে শুধু হুগলি জেলার মানুষই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে যান মানুষ। বিশেষ করে আলোকসজ্জা দেখার জন্য সন্ধের পর থেকেই ভিড় বাড়তে শুরু করে ভদ্রেশ্বর, মানকুন্ডু ও চন্দননগরে।

কিন্তু করোনার (Corona) কারণে গতবারের মতো এবারও পরিস্থিতি আলাদা। কারণ, কোভিড (Covid) পরিস্থিতিতে কোভিড বিধি মেনেই পুজো করছে পুজো কমিটিগুলো। যাতে মণ্ডপে বেশি ভিড় না হয় সেদিকে সজাগ নজর থাকছে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসনের। বুধবার, জগদ্ধাত্রীপুজোর ষষ্ঠী। কিন্তু পঞ্চমী থেকেই মানুষের ঢল নেমেছে আলোর শহর চন্দননগরে। আর যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রেখে চলেছে পুলিশ প্রশাসন। আলোর কারুকাজে সেজে উঠেছে চন্দননগর। অষ্টমী ও নবমীতে রাতের বিধিনিষেধ তুলে নেওয়ায় খুশির হাওয়া পুজো উদ্যোক্তা থেকে দর্শনাথীদের মধ্যে। চন্দননগরে আলোকসজ্জা ও প্রতিমা ছাড়াও দর্শনার্থীদের মন করেছে বিভিন্ন পুজোমণ্ডপের সাজসজ্জাও।

আরও পড়ুন:কোটিপতিদের বসবাস, দেশের মধ্যে চতুর্থ কলকাতা

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...