Saturday, March 14, 2026

‘পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে’, নন্দীগ্রাম দিবসে শুভেন্দুকে আক্রমণ তাপসের

Date:

Share post:

‘পাপ করেছে, প্রায়শ্চিত্ত করতে হবে’, নন্দীগ্রাম দিবসে নাম না করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেস (TMC) নেতা তাপস রায়ের (Tapas Roy)। আজ নন্দীগ্রাম দিবস (Nandigram Diwas)। রাজ্যে (West Bengal) তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ভূমি উচ্ছেদ কমিটি ১০ নভেম্বর নন্দীগ্রামে ‘রক্তাক্ত সূর্যোদয়’ -এ শহিদদের কুর্নিশ জানিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারও নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানায়।

বুধবার নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটির তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছিল গোকুলনগরের (Gokulnagar) করপল্লিতে।  স্মরণসভায় উপস্থিত ছিলেন দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস রায় (Tapas Roy), জয়া দত্ত (Jaya Dutta), অখিল গিরি (Akhil Giri), দেবব্রত মণ্ডল (Debabrata Mondal) সহ আরও নেতারা।

আরও পড়ুন: এবার সিঙ্ঘু সীমান্তে ফের আত্মহত্যা কৃষকের

তাপস রায় (Tapas Roy) বলেন, “এখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানো হয়েছে, খুবই পরিতাপের বিষয়। আমি বলব, যারা ভুল করেছেন, ভুল বুঝেছেন তাঁরা ফিরে আসুন। অনেকেই ফিরে এসেছেন।” এরপর নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করে বিধায়ক। বলেন, “ও একা দাঁড়িয়ে থাকুক, জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসুন। যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে।”

২০০৭ সালে পূর্ব মেদিনীপুরের (Midnapore) নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছিল জমি আন্দোলন। ওই বছর ১৪ মার্চ তৎকালীন বাম সরকারের নির্দেশে আন্দোলনরত কৃষকদের উপর গুলি চালিয়েছিল পুলিশ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন কৃষকের। কৃষক মৃত্যুর ঘটনার পর বিতর্কের মুখে পড়তে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নন্দীগ্রামের শহিদদের আমরা ভুলছি না, ভুলব না। নন্দীগ্রাম সহ সারা পৃথিবীর সকল শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...