Saturday, April 4, 2026

এবার সিঙ্ঘু সীমান্তে ফের আত্মহত্যা কৃষকের

Date:

Share post:

ফের আত্মহত্যা কৃষকের।এবার সিঙ্ঘু সীমান্ত থেকে উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ৷বুধবার সকালে এই ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিঙ্ঘু সীমান্ত।
কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এই সীমান্ত এলাকায় প্রায় এক বছর ধরে প্রতিবাদে সামিল দেশের কয়েক হাজার কৃষক৷পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গুরপ্রীত সিং৷ পাঞ্জাবের ফতেহগড় সাহিবের বাসিন্দা ওই কৃষকও কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন৷পুলিশ অবশ্য এই মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে৷
প্রতিবাদী কৃষকরা গুরপ্রীতের আত্মহত্যার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন৷ তাঁরা জানিয়েছেন, গত সোমবার গ্রাম থেকে ফিরে আবার সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভে যোগ দিয়েছিলেন গুরপ্রীত৷ তবে এবার তাকে বেশ হতাশ দেখাচ্ছিল৷ দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করায় তিনি হতাশায় ভুগছিলেন৷
গত বছর নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে মারা গিয়েছেন বহু কৃষক৷ তবুও কৃষকরা আন্দোলন থামাননি৷ কৃষকদের দাবি, তিনটি আইন তাঁদের স্বার্থ বিরোধী৷এতে কৃষি বাজার পুরোপুরি কর্পোরেটদের নিয়ন্ত্রণে চলে যাবে৷
যদিও সরকারের যুক্তি, কৃষকদের স্বার্থে এই আইন আনা হয়েছে৷ আন্দোলনের পথ থেকে তাঁদের সরিয়ে আনতে সরকার ১১ বার বৈঠক করে৷ কিন্তু কৃষকরা তাদের দাবিতে অনড় থাকে৷
কিছুদিন আগে সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেডের সঙ্গে হাত-পা বাধা অবস্থায় এক দলিত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল৷পরে জানা যায়, দৈবের অবমাননা করায় তাঁকে শাস্তি দিয়েছিল নিজেদের শিখ যোদ্ধা বলে দাবি করা নিহাঙ্গ সম্প্রদায়৷ পরে খুনের কথা স্বীকার করে পুলিশে আত্মসমর্পণ করে এক নিহাঙ্গ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...