Saturday, April 4, 2026

রাজস্থানের বারমেরে বাস-ট্যাঙ্কার সঙ্ঘর্ষে জীবন্ত দগ্ধ ১২ যাত্রী

Date:

Share post:

রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল ১২ জন যাত্রীর। বুধবার সকালে বারমের -যোধপুর হাইওয়েতে ঘটনাটি ঘটে।জানা গিয়েছে, বুধবার রাজস্থানের বাড়মের-যোধপুর হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্যাংকারের।বারমার কাছে উল্টো দিক থেকে আসছিল ট্যাঙ্কারটি।এরপরেই ওই বাসটিতে আগুন লেগে যায়। সেই আগুনে জীবন্ত ঝলসে গিয়ে মৃত্যু হয় ১২ জন যাত্রীর। ওই বাসটিতে ড্রাইভারসহ মোট ২৫ জন ছিলেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ যখন বাসটি বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময়ই উলটো দিক থেকে আসা একটি ট্যাংকারের সঙ্গে ওই যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা ওই ট্যাংকারটি এতটাই জোরে এসে বাসটিতে ধাক্কা মারে যে সংঘর্ষের প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাসে। বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করতে ছুটে যান স্থানীয় এলাকার লোকজন। আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন। কোনওক্রমে ১০ জনকে ওই জ্বলন্ত বাস থেকে বের করা গেলেও ১২ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর।এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাজস্তানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জেলাশাসককে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন বলেও জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং যাঁরা জখম হয়েছেন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...