Wednesday, May 27, 2026

১৯ মাস পরে ওপার বাংলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মাত্র একজনের মৃত্যু

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশে একদিনে করোনার কারণে মারা গেলেন মাত্র ১ জন। প্রায় ১৯ মাস পরে ওপার বাংলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মাত্র একজনের মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা।বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেই দেশে করোনার কারণে মৃত্যু হয়েছে মাত্র একজনের। গত ১৯ মাসে করোনায় একদিনে এটাই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

ওপার বাংলার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আগের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯৬ জন এবং মারা গিয়েছিলেন তিনজন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। এই সময়ে মোট ১৩ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্তের হার ১.১৮%। এই হার গত দিনের তুলনায় কম। আগের দিন এই হার ছিল ১. ৭৮% ।তাঁরা জানিয়েছেন, গত বছরের মার্চ মাসে করোনার প্রকোপ দেখা দেয়। এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯১ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
বাংলাদেশ সরকারের তরফে জানা গিয়েছে, সেই দেশে টিকাকরণের হার বাড়ছে। এই কারণেই কমছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। চলতি বছরের মে মাসের শেষের দিকে করোনার প্রকোপ বাড়তে শুরু করে। তারপরে অগাস্টের প্রথম দিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। ১ নভেম্বর থেকে ওপার বাংলায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়াদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আপাতত প্রতিদিন ৪০ হাজার শিশুকে এই টিকা দেওয়া হবে।
এদিকে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এই বিশেষ কর্মসূচি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ‘করোনা টিকা ব্যবস্থাপনা কমিটি’-র সদস্য সচিব শামসুল হক জানিয়েছেন, প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে এই টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতি ক্লিনিকে দিনে গড়ে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...