Tuesday, June 16, 2026

ফের ধাক্কা গেরুয়া শিবিরে, দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Date:

Share post:

পুরভোটের আগে ফের ধাক্কা গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Shrabanti Chattopadhaya)। টুইট করে নিজেই একথা ঘোষণা করেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha chattopadhaya) বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে নির্বাচনে পরাজিত হন তিনি। তবে তারপর থেকেই শুরু হয় দূরত্ব। শেষমেশ বৃহস্পতিবার টুইট করে দল ছাড়ার বার্তা দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

আরও পড়ুন:রুদ্র-প্রিয়াঙ্কার মতো গো-হারাদের হাতে পুরভোটের দায়িত্ব! বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব তুঙ্গে

 

দল  ছাড়ার বার্তা দিয়ে শ্রাবন্তী টুইটে লেখেন,  “বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।”

একুশের বিধানসভা নির্বাচনের আগে ১মার্চ , কৈলাস বিজয়বর্গীয়-র হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিশাল ভোটের ব্যাবধানে হেরে যান তিনি। তারপর বিজেপি নেতৃত্বর কাছে অসম্মানিত হতে হয় তাঁকে। এরপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, “বাংলায় কাজ করার জন্য বিজেপির মনোভাবের অভাব রয়েছে”।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...