Tuesday, June 16, 2026

ভারতের বিরুদ্ধে জয়ই পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া ম‍্যাচে আগে বললেন হেডেন

Date:

Share post:

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে( T-20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ( Australia ) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান ( Pakistan)। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে বাবর আজমের দল। চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ই পাকিস্তানের টি-২০ বিশ্বকাপে ভালো খেলার কারণ হিসাবে দেখছে পাকিস্তানের ব‍্যাটিং কোচ ম‍্যাথু হেডেন। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই তাঁদের সেমিফাইনালে তুলে দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে এসে হেডেন বলেন,”আমার মনে হয়, ভারতের বিরুদ্ধে ওই ম্যাচটাই আমাদের বাকি চার সপ্তাহের মেজাজ এবং ছন্দ ঠিক করে দিয়েছে। দলের মধ্যে একটা তাগিদ, দায়বদ্ধতা, কঠোর পরিশ্রম দেখেছি। প্রচুর চাপ ছিল। একমাত্র অ্যাশেজ সিরিজে এই চাপ থাকে। কিন্তু ছেলেরা মাথা ঠান্ডা রেখে, আত্মবিশ্বাসের সঙ্গে ওরকম একটা বড় ম্যাচের চাপ সামলেছে।”

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তান বোলার শাহিন আফ্রিদি। আফ্রিদি প্রসঙ্গে হেডেন বলেন,” আফ্রিদি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও পার্থক্য গড়ে দিচ্ছেন। বলেন, “আফ্রিদির গতি একটা বড় অস্ত্র।নেটেও পাকিস্তানি ব্যাটারদের সামলাতে হচ্ছে আফ্রিদির গতি এবং সুইং। ফলে নেটে মহড়া হয়ে যাচ্ছে পাকিস্তানি ব্যাটারদের।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...