Wednesday, June 17, 2026

বন্ধ রবীন্দ্র সরোবর, নিয়ম মেনেই ছট পুজো সারলেন পুণ্যার্থীরা

Date:

Share post:

ছটপুজো উপলক্ষে বন্ধ রবীন্দ্র সরোবর। প্রশাসনের বিধিভঙ্গ না করে যাতে কেউ ভিতরে ঢুকতে পারে তার জন্য বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর চত্বরে মোতায়েন পুলিশ। তবে কলকাতায় পুর এলাকায় মোট ১৩৮ টি ঘাটে ছট পুজোর ব্যবস্থা করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং কলকাতা পুরসভা যৌথ উদ্যোগে এই ঘাট তৈরি করেছে। এর মধ্যে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৩৯টি ঘাট তৈরি করেছে কেএমডিএ। বাকি ৯৯ অস্থায়ী এবং স্থায়ী ঘাট তৈরি করেছে কলকাতা পুরসভা। সেখানে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুজো সারেন তাঁরা।

 

আরও পড়ুন:সুরিজিৎকাণ্ড: আদি বিজেপিতে ছড়াচ্ছে বিদ্রোহ

এদিকে রবীন্দ্র সরোবর বন্ধ থাকায় কলকাতা পুরসভার তরফে ৮টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। সমস্ত ঘাটে ব্যারিকেড করে দিয়েছে পূর্ত দফতর। কলকাতা পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে নিরাপত্তা ব্যাবস্থা দেখভাল করার ব্যবস্থা করছে ভারতীয় নৌসেনা বাহিনী। বুধবার সন্ধ্যা থেকেই কলকাতা পুলিশ, ঘাট গুলিতে মোতায়েন রয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে মাইকিং করা ও লাইটিং এর ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রতিটি ঘাটে খাওয়ার জলের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে মহিলাদের জামা কাপড় পরিবর্তন করার ব্যবস্থা।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমস্ত নিয়ম মেনে পালিত হবে ছট পুজো হবে। ছট পুজোতেও কেবল ২ ঘণ্টাই এই বাজি ফাটানোর সময় ধার্য করা হয়েছে।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...