Tuesday, June 16, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড । এদিন সেমিফাইনালে ইংল‍্যান্ডকে  ৫ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং জিমি নিশামের দাপটে উড়ে যায় ইয়ন মর্গ্যানের দল।

২) বুধবার কুস্তি চ্যাম্পিয়ন নিশা দাহিয়ার হত্যা ঘিরে দেশজুড়ে তোলপাড়। কিন্তু সে খবর ভুয়ো। টুইটারে ভিডিও প্রকাশ করে নিজেই জানালেন নিশা। নিশা বলেন, তিনি সুস্থ আছেন।

৩) বিরাট কোহলির মেয়ে ভামিকাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক ব‍্যাক্তি। বুধবার সেই ব‍্যাক্তিকেই হায়দরাবাদ থেকে পাকড়াও করল মুম্বই পুলিস। জানা গিয়েছে, তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

৪) বিদায়ী কোচেদের শ্রদ্ধা জানাতে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন বিরাট কোহলি। সেখানে বিরাট রবি শাস্ত্রী, ভরত অরুণ ও আর শ্রীধরের সঙ্গে নানা মুহুর্তের ছবিও পোস্ট করেন।

৫) ঘোষণা হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার দিন। আগামী ৪ ডিসেম্বর হবে ভারতীয় বোর্ডের বৈঠক। ওই দিনই গভর্নিং কাউন্সিলের দু’টি পদের জন্য নির্বাচন করা হবে। বৈঠকটি হবে কলকাতায়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...