Wednesday, June 17, 2026

বিধায়ক উদয়ন গুহর উপর হামলায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে অভিযান পুলিশের

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে অভিযান চালালো পুলিশ। বুধবার রাতে বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় দিনহাটা থানার তদন্তকারী অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। সূত্রে জানা যায়, এদিন দিনহাটা শহরের বাবুপাড়া সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন বিজেপি নেতা অজয় রায়। সেখানে তিনি দীর্ঘক্ষন ছিলেন। আর সেই খবর পেয়ে পুলিশ এদিন রাতে অভিযান চালাল। যদিও অভিযান চালানোর পর তাকে বাড়িতে পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০২১ শের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ৬ মে দিনহাটা শহরের বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে একদা তৃণমূলের নেতা বর্তমান বিজেপির নেতা অজয় রায়ের নাম উঠে আসে। আর এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অজয় রায়।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...