Wednesday, June 17, 2026

শিয়ালের হানায় আহত ৪০, পিটিয়ে মারল গ্রামবাসীরা

Date:

Share post:

বৃহস্পতিবার ভোররাতে অতর্কিতে শিয়ালের দলের হানার জেরে ৪০ জন গ্রামবাসী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২০ জন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার হরদম নগর গ্রামে। বেশ কয়েকদিন ধরেই হরিশ্চন্দ্রপুর জুড়ে একের পর এক শিয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছিল। আর এরই মধ্যে ভোররাত্রে এক সঙ্গে এত জন গ্রামবাসী শিয়ালের হাতে আক্রান্ত হওয়ায় থমথমে হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর। এদিকে গ্রামবাসীদের রোষের থেকে ছাড়া পায়নি শিয়ালের দল। ঘটনাস্থলেই দুই শিয়ালকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর গ্রামে ভোররাত্রে ১৫ থেকে ২০ টি শিয়ালের দল একসাথে অতর্কিতে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয়। সে সময় গ্রামের লোকেরা সবে মাত্র ঘুম থেকে উঠেছে। কেউ বেরিয়েছে মর্নিংওয়াকে, কেউবা মন্দিরে কীর্তন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউবা সবেমাত্র উঠোন পরিষ্কার করছেন। এই সময় একসাথে গ্রামবাসীদের ওপর বিভিন্ন বাড়িতে ঝাঁপিয়ে পড়ে শিয়ালের দল। অতর্কিত শিয়ালের দলের হামলায় হতভম্ব হয়ে যায় গ্রামবাসী। আতঙ্কে গ্রামবাসীরা চিৎকার শুরু করে দেন। এরই মধ্যে কয়েক জন গ্রামবাসীকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়ালের দল। শিয়ালের আক্রমণে ঘটনাস্থলে প্রায় ৪০ জন গ্রামবাসী কমবেশি আহত হন। গ্রামবাসীর আঙ্গুল খোয়া যায় শিয়ালের কামড়ে। আর গ্রামবাসীর মুখের মাংস পর্যন্ত খুবলে নেয় হিংস শিয়াল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামবাসী লাঠি নিয়ে বেরিয়ে পড়ে শিয়ালের খোঁজে। ধরা পড়ে দু’টি শেয়াল। গ্রামবাসীর গণ-পিটুনিতে মারা যায় দুটি শিয়াল। এদিকে আহত ৪০ জন গ্রামবাসীকে তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ছোটন মন্ডলের নেতৃত্বে একদল চিকিৎসক ও নার্স তড়িঘড়ি হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ ভাবে চিকিৎসা শুরু করেন আহত গ্রামবাসীদের। ইতিমধ্যে গ্রামে গিয়ে দেখা গেলো থমথমে পরিবেশ। লাঠি হাতে গ্রামবাসীরা পাড়ায় পাড়ায় পাহারায় নেমেছেন। আতঙ্কে ঘরের বাইরে বেরোতে চাইছে না শিশু ও বৃদ্ধ এবং মহিলারা।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...