Wednesday, June 17, 2026

ঘরের ছেলে ঘরে , এবার নিশ্চিন্তে শুটিং করতে স্পেন যাচ্ছেন শাহরুখ

Date:

Share post:

আরিয়ান মাদক কাণ্ডে (Aryan Drug Case) জড়িয়ে পড়ায় মাঝপথেই বাবা শাহরুখকে (Shahrukh Khan) সমস্ত শুটিং বন্ধ করে দিতে হয়েছিল। যার মধ্যে অন্যতম ‘পাঠান ‘ (Pathan Movie) ছবিটি । কিন্তু শাহরুখের ব্যক্তিগত সচিব মারফত জানা গিয়েছে এবার শাহরুখ আবার সমস্ত শুটিং শুরু করছেন । ঘরের ছেলে ঘরে ফিরেছে । আইনি জটিলতাও আপাতত কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। তাই শাহরুখ আবার নিজের কাজের জগতে ফিরছেন । আগামী ১৩ নভেম্বর বড় ছেলে আরিয়ানের জন্মদিন । তারপরেই শাহরুখ স্পেনের বিমান ধরবেন।

 

২০২২ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা শাহরুখ অভিনীত ‘পাঠান’। ছবিতে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। ছবির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎ মাদক কাণ্ডে আরিয়ান জড়িয়ে পড়ায় এই ছবির শুটিং থামিয়ে দিতে বাধ্য হন শাহরুখ। তবে আর দেরি না করে কাজে ফিরছেন। ১৩ নভেম্বর অর্থাৎ আরিয়ানের জন্মদিনের পরেই পাকাপাকিভাবে ফের শুটিং ফ্লোরে ফিরবেন। কারণ, তাঁর হাতে শুধু ‘পাঠান’ নয়, রয়েছে দক্ষিণী পরিচালক ওয়াটলির নতুন ছবিও।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির দু’টি গানের শুটিংয়ের জন্য স্পেন যাবেন শাহরুখ। জানা গিয়েছে স্পেনের কয়েকটি অদেখা ও অচেনা লোকেশন বাছাই করা হয়েছে এই গানের চিত্রায়নের জন্য। শাহরুখের সঙ্গে এই শুটিংয়ে থাকবেন দীপিকা পাড়ুকোনও।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...