Wednesday, June 17, 2026

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! আগেভাগে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার

Date:

Share post:

দেশে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। তবে আশঙ্কা করা হচ্ছে তৃতীয় ঢেউয়ের। এই অবস্থায় সকলকে সতর্ক থাকার পাশাপাশি করোনাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। দেশের সঙ্গে সঙ্গে সতর্ক রাজ্য সরকারও। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগেভাগেই একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর।

কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার? রাজ্য স্বাস্থ্য দফতরের সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে করোনার তৃতীয় ঢেউয়ের কথা উল্লেখ করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) কথা মাথায় রেখে হাসপাতালগুলোর ICU-গুলোর পরিকাঠামো উন্নয়নেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ICU-গুলোর  পরিকাঠামো তৈরি এবং যন্ত্রাংশ কেনার জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বরাদ্দ অর্থের যথাযথ পরিমাণ ৯ কোটি ৯২ লক্ষ ৭৩ হাজার ৮৩৯।

প্রসঙ্গত, বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫৪ জন। বুধবার এই সংখ্যা ছিল ৮৫৩। একদিনে করোনার বলি রাজ্যের ১৩ জন। এই সংখ্যা অবশ্য সামান্য নিম্নমুখী। বুধবার মৃত্যু হয়েছিল ১৩ জনের। সুস্থতার হার অপরিবর্তিত – ৯৮.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১৩ জন।

আরও পড়ুন- ফের সংক্রমণ বাড়ছে চিনে, বন্ধ করে দেওয়া হচ্ছে সিনেমা হল, শপিং মল

 

 

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...