Wednesday, June 17, 2026

ফের সংক্রমণ বাড়ছে চিনে, বন্ধ করে দেওয়া হচ্ছে সিনেমা হল, শপিং মল

Date:

Share post:

ফের করোনা (Corona Pandemic) সংক্রমণ বাড়ছে চিনে (China)। করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি (Delta Variant) নতুন করে আতঙ্ক বাড়িয়েছে বেজিং (Bejing) সহ সর্বত্র ।

আর পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে নতুন করে করণা বিধি মেনে চলার ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছে রাজধানী বেজিং-সহ বিভিন্ন এলাকায়। প্রশাসনের তরফ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে সিনেমা হল, শপিং মল, বিনোদন পার্ক (Cinema Hall, Shopping Mall, Amusement Park) প্রভৃতি। অর্থাৎ যেখানে প্রচুর মানুষ একসঙ্গে জমায়েত হয়ে থাকেন।

মাত্র একদিন আগেই বেজিংয়ের একটি শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু শপিংমল সিনেমাহল নয় , বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক আবাসনও। সেখানকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি করা হচ্ছে। চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে বেজিংয়ে ছ’টি নতুন সংক্রমণের খোঁজ মিলেছে। আর তার জেরেই নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। জানা গিয়েছে বেজিংয়ের একটি শপিং মলে সংক্রমণের সম্ভাবনা থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ওই মলের সমস্ত কর্মী এবং ক্রেতা-বিক্রেতাদের কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে । প্রত্যেকের নমুনা পরীক্ষা করে তবেই ছাড়া হবে । শুধু এই একটি শপিং মলই নয় সংক্রমণ ঠেকাতে প্রতিটি শপিংমলেই তল্লাশি চালানো হবে বলে চিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...