Wednesday, June 17, 2026

‘নো এন্ট্রি’ চন্দননগরে আলোর বন্যা, আগেই হাজির দর্শনার্থীরা

Date:

Share post:

করোনা বিধি মেনেই জগদ্ধাত্রীপুজো হচ্ছে চন্দননগরে (Chandannagar)। আলোর বন্যায় ভেসে যাচ্ছে শহর। বিশালাকার প্রতিমা আর আলোকসজ্জার টানে ঐতিহাসিক চন্দননগরে দর্শনার্থীদের ঢল যদিও এবছর ‘নো এন্ট্রি’ (No Entry) চন্দননগর। তবে, ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে দর্শনাথীরা পৌঁছেছেন এই উৎসবে অংশ নিতে। প্রায় প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজনের আনাগোনা।

সপ্তমীর সকাল থেকেই দেখা গেল উৎসাহী দর্শনার্থীদের। তাড়াতাড়ি প্রতিমা দর্শন সেরে নিতে চান সকলে। সন্ধে নিমতেই প্রত্যেকটি নামী পুজোর প্যান্ডেলে (Pandel) মানুষের ভিড়। যদিও সরকারি নির্দেশে মণ্ডপে ঢোকা নিষেধ।

আরও পড়ুন:কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এবার প্রতীকী বিসর্জন ও শোভাযাত্রার নির্দেশ হাইকোর্টের

চন্দননগর যেমন জগদ্ধাত্রী প্রতিমার জন্য খ্যাত। তার সঙ্গে সঙ্গে চন্দননগরের আলোর জাদু মানুষকে মুগ্ধ করে। করোনা আবহে প্যান্ডেলে জমায়েত হতে দেওয়া হচ্ছে না। কিন্তু চন্দননগরের আলোর জাদুকররা তাদের আলোর খেলার কোনও খামতি রাখেননি। বিভিন্ন মডেল আলোর কারুকাজে চারিদিক ঝলমল করছে। পুজোর বাকি তিনদিনও এরকমই উৎসাহ থাকবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...