Tuesday, March 31, 2026

ত্রিপুরা পুরভোট মামলা: রাজ্য সরকারকে নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

“প্রচারে অধিকার আছে সব রাজনৈতিক দলের, নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।” ত্রিপুরায়(Tripura) নির্বাচন নিয়ে তৃণমূলের(TMC) মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত(Supreme court)।

আর কয়েকদিন পরেই ত্রিপুরায় পুরসভা নির্বাচন। তবে নির্বাচনী প্রচারে প্রতি পদক্ষেপে বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের। কোথাও আবার প্রার্থীর পরিবারের সদস্যদের অপহরণের ঘটনা ঘটেছে। এহেন পরিস্থিতিতে ত্রিপুরায় নির্বাচনে নির্বিঘ্নে প্রচারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল। এই মামলার শুনানিতে এদিকে চন্দ্রচূড় জানিয়ে দিলেন, “রাজ্য সরকার নিশ্চিত করুক যে কোনও রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচারে যেন কোনওরকম বাধা না দেওয়া হয়।” পাশাপাশি ত্রিপুরার রাজ্য প্রশাসন ও পুলিশকে রাজ্যে নিরপেক্ষ এবং স্বতন্ত্র নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:স্কুল খুলছে, পড়ুয়াদের জন্য ১৫ নভেম্বর থেকেই পরিষেবা বাড়াচ্ছে মেট্রোরেল 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়েছে, “সুপ্রিম কোর্ট জানালো যে যে এলাকায় নির্বাচন হবে সেখানে শান্তি বজায় রাখতে হবে। জেলার পুলিশ সুপাররা পুরনির্বাচনে প্রার্থীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে সুরক্ষার বন্দোবস্ত করবেন। আমরা আশা করছি, রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।” এছাড়াও আদালত জানায়, “পুরো বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দিতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ২ সপ্তাহ পর।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...