Saturday, April 4, 2026

Bediadanga Jagadhatri Pujo: মায়ের আরাধনায় মেতেছে বেদিয়াডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটি

Date:

Share post:

দুর্গাপুজো শেষ, কালীপুজোও খতম ৷ এবার বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজোয় ৷ জগদ্ধাত্রী পুজো ঘিরে উৎসবের চেহারা পিকনিক গার্ডেনে।ভক্তি ও সাবেকিয়ানা মিলেমিশে একাকার।ঐতিহ্য মেনে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজো চলছে।বাড়ির পুজো তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে বারোয়ারি পুজোও। মহাসমারোহে রীতি মেনে পুজো, খাওয়া দাওয়া।চারদিন ধরে চলবে নানান অনুষ্ঠান।অন্যদিকে ৯ বছরে পড়েছে এখানকার পুজো।পুজোকে কেন্দ্র করে থাকছে দরিদ্র নারায়ণ সেবা এবং মণ্ডপে আসা মানুষজনের মধ্যে ভোগ প্রসাদ বিরতণ হয়। করোনাবিধির কথা মাথায় রেখে এবছর সবকিছুতেই লাগাম টানা হয়েছে। এবছর বনশ্রী বঙ্গ জগদ্ধাত্রী সম্মান পেয়েছেন তারা।

বেদিয়াডাঙা জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষে শঙ্কর দত্ত জানান, এই পুজো সার্বজনীন হলেও কোনও চাঁদা তোলা হয় না। ২৫ জন সদস্য নিজেরা সারা বছর ফান্ডের টাকা গচ্ছিত রেখে এই পুজোর আয়োজন করেন। যদিও পুজোর মূল উদ্যোক্তা বাপ্পাদিত্য ব্যানার্জী।
সদস্যদের পরিবারের সবাই যেমন পুজোর চারদিন মেতে ওঠেন আনন্দে, তেমনই মহিলারও হাত মেলান পুজোর উপকরণ সাজাতে। রীতি মেনে দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয়।সব মিলিয়ে পুজোর আনন্দ রীতিমতো উপভোগ করেন তারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...