Friday, April 10, 2026

Sayani vs Dilip: বিজেপি-তে মহিলারা সম্মান পান না: সায়নীর অভিযোগের পাল্টা জবাব দিলীপের

Date:

Share post:

শ্রাবন্তী ইস্যুতে এবার বাকযুদ্ধ সায়নী-দিলীপের

24 ঘণ্টার বেশি সময় হয়ে গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) তাঁর বিজেপিতে ত্যাগের কথা জানিয়েছেন। কিন্তু তা নিয়ে বিতর্ক থামছে না। এবার এই বিষয়ে বাগযুদ্ধে জড়ালেন যুব তৃণমূলের (Tmc) রাজ্য সভাপতি সায়নী ঘোষ (Sayani Ghosh) এবং বিজেপির (Bjp) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শ্রাবন্তী দল ছাড়ার পর যুব তৃণমূলের রাজ্য সভাপতি লিলুয়ায় এক অনুষ্ঠানে বলেন, কোনও মহিলার পক্ষেই বিজেপি-তে থাকা সম্ভব নয়। মন্তব্যের পরে সায়নীকে পাল্টা আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সায়নী ঘোষ নিজেকে কী মনে করেন? আমরা ৪-৫ জনকে মহিলা রাজ্যপাল করেছি। প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষামন্ত্রী মহিলা হয়েছেন।” এরপরই দিলীপের বেলাগাম মন্তব্য, “তৃণমূল যাঁকে মহিলা ভাবেন, তিনি নিজেকে মহিলা ভাবেন না।”

তবে, দল ছাড়লেও শ্রাবন্তী সম্পর্কে দিলিপের মনোভাব যথেষ্ট সদর্থক। তিনি বলেন, “শ্রাবন্তী ভাল মেয়ে। উনি রাজনীতি করুন বা না-ই করুন ভাল থাকুন।” এর আগে বিজেপি ছেড়েছেন এক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

শ্রাবন্তী দল ছাড়ার প্রসঙ্গে সায়নী প্রশ্ন তোলেন, কেন একের পর এক তারকা বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন? এর উত্তরে দিলীপের অভিযোগ, টালিগঞ্জে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না বলেই ওঁরা চলে যাচ্ছেন।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, বাপ্পি লাহিড়ি, মনোহর আইচ, বাবুল সুপ্রিয়র মতো সেলেবরাও বিজেপিতে ছিলেন। লকেট চট্টোপাধ্যায়ও তো চলচিত্র জগৎ থেকে বিজেপি-তে এসে লড়াই করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই মানুষ তাঁকে জিতিয়েছে।”

তবে একা সায়নী নন, এর আগেও অনেকেই বিজেপিতে মহিলাদের সম্মান না পাওয়ার অভিযোগ করেছেন তবে সেই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।

 

 

Related articles

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...