Wednesday, March 18, 2026

Indian Railway: উঠছে ‘স্পেশাল’ তকমা, শীঘ্রই পুরনো ভাড়াতেই ফিরছে রেল

Date:

Share post:

সারাদেশে বর্তমানে অনেকটাই নিম্নমুখী করোনা সংক্রমণ। চলছে টিকাকরণও। এই অবস্থায় করোনা অতিমারির প্রকোপ কিছুটা কমতেই আস্তে আস্তে নিজের ছন্দে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। সেক্ষেত্রে কীভাবে চলবে রেল? তার টাইমটেবিলও কেমন হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাধারন মানুষদের মনে।

এবার রেলের নয়া নিয়মরীতি নিয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করল রেলদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সময় চালু হওয়া সমস্ত স্পেশ্যাল ট্রেন আর চালানো হবে না। সব স্পেশ্যাল ট্রেন খুব দ্রুত বন্ধ করে দেওয়া হবে। তার পরিবর্তে, স্বাভাবিক নিয়মে যে মেল-এক্সপ্রেস ট্রেন চলত, সেই ট্রেনই দৌড়বে ফের। অর্থাৎ রেগুলার টাইম টেবিল মেনেই ট্রেন চালানো হবে। এবং একই সঙ্গে এই স্পেশ্যাল ট্রেনের জন্য যাত্রীদের যে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছিল, তাও বন্ধ করা হবে। কবে থেকে সব ট্রেন পুরনো নিয়মে চলবে তা স্পষ্ট করে না জানালেও শীঘ্রই দফায় দফায় বাকি থাকা স্পেশাল ট্রেন বন্ধ করে দেওয়া হবে বলে খবর রেলদফতর সূত্রে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও বিশেষ পরিস্থিতি ছাড়া দূরপাল্লার ট্রেনের সেকেন্ড ক্লাস কামরা সংরক্ষিত হিসাবেই চালানো হবে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভাড়ার কোনও হেরফের হবে না। অর্থাৎ আগে যে ভাড়ায় ট্রেন চাপা যেত সেটিই দিতে হবে যাত্রীকে। এব্যাপারে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন করার জন্যও রেলের তরফে বলা হয়েছে।

আরও পড়ুন- Manoranjan Byapari: ‘পদ্মশ্রী’র টোপ দিয়ে বিজেপিতে যোগদানের প্রস্তাব মনোরঞ্জন ব্যাপারীকে!

 

spot_img

Related articles

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...