Thursday, June 4, 2026

Jammu Kashmir: উপত্যকায় সেনার গুলিতে মৃত ২ জঙ্গি, চলতি বছরে মোট সংখ্যাটা ১৩৩

Date:

Share post:

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে(Anti terrorism) ফের সাফল্য। নিরাপত্তা বাহিনীর(Security forces) সঙ্গে পৃথক সংঘর্ষে মৃত্যু হল দুই হিজবুল জঙ্গির(Hizbul)। বৃহস্পতিবার প্রথম ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কুলগাম জেলায়। এবং রাতে শ্রীনগর শহরের দ্বিতীয় ঘটনাটি ঘটে।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, পৃথক দুই এনকাউন্টারে নিহত হয়েছে শিরাজ মোলভি ও হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার ইয়াওয়ার ভাট। নিরীহ নাগরিকদের হত্যা ছাড়াও তাদের বিরুদ্ধে তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে নিয়োগের অভিযোগ ছিল। অন্যদিকে, শুক্রবার উপত্যাকা সেনা অভিযান সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর প্রদেশ যেখানে দেখা গিয়েছে চলতি বছর একাধিক শীর্ষ জঙ্গি কমান্ডারসহ মোট ১৩৩ জন জঙ্গি খতম হয়েছে। যদিও পাশাপাশি এটাও জানানো হয়েছে, সাধারণ নাগরিক ও কাশ্মীরের ওপর উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার ক্রমশ বেড়ে চলেছে।

আরও পড়ুন:Assembly Election Expenditure: বাংলাতেই বিজেপি-র খরচ ১৫১ কোটি ! পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে মোট ২৫২ কোটি

নিরাপত্তা বাহিনীর তরফ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জম্মু কাশ্মীর জুড়ে যেভাবে তল্লাশি অভিযানের হার বাড়িয়েছে সিআরপিএফ, তাতে সাফল্য এসেছে। চলতি বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত পাওয়া খতিয়ান অনুযায়ী এই বছরে ১৩৩ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এরই সঙ্গে সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...