Saturday, April 4, 2026

Mukul Roy: মামলা বিচারাধীন জানিয়ে PAC চেয়ারম্যান পদে মুকুলের নিয়োগের শুনানির মুলতবি স্পিকারের

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তরের(Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায়কে (Mukul Roy) বিধানসভার (Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে নিয়োগের পর থেকেই তুঙ্গে বিতর্ক। শুরু থেকেই স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banarjee) সিদ্ধান্তের বিরুদ্ধে সরব প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। গলা ফাটাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বিষয়টি নিয়ে মামলাও হয়েছে আদালতে।

এবার মুকুল রায়ের নিয়োগের বিরুদ্ধে বিজেপি পরিষদীয় দলের দায়ের করা অভিযোগের শুনানি মুলতুবি করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে স্পিকারের ঘরে এই শুনানি হয়। তাতে অংশ নেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও আইনজীবী বিল্বদল মুখোপাধ্যায়। প্রায় আধ ঘন্টা ধরে চলার পর শুনানি মুলতুবি করে দেন বিমান।‌ পরবর্তী শুনানির দিন ঘোষণা হয়েছে ২১ ডিসেম্বর। অর্থাৎ, ২১ ডিসেম্বর পর্যন্ত পিএসি-র চেয়ারম্যান পদে থাকতে পারবেন মুকুল। আগামী ২৬ নভেম্বর পিএসসি-র পরবর্তী বৈঠক। সম্প্রতি বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখা করে গিয়েছেন মুকুল। সঙ্গে জানিয়ে গিয়েছেন, পরবর্তী পিএসি-র বৈঠকে যোগ দেবেন তিনি।

জানা গিয়েছে, মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে তাঁর স্পিকার দায়ের করা মামলাটির কথা উল্লেখ করেই শুনানি মুলতুবি করে দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Road Accident: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ৪টি গাড়ির সংঘর্ষ, মৃত ৩

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...