Thursday, June 25, 2026

Road Accident: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ৪টি গাড়ির সংঘর্ষ, মৃত ৩

Date:

Share post:

দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের নরঘাট এলাকায়। একসঙ্গে চারটি গাড়ির সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন প্রায় ১৭ জন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে রয়েছে, খেজুরি থেকে হাওড়াগামী একটি বাস, চণ্ডীপুরগামী সব্জিবোঝাই লরি, একটি মালবোঝাই লরি এবং ছোট যাত্রিবাহী গাড়ি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে হাওড়ার দিয়ে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস। নরঘাট ব্রিজের কিছুটা আগে পেট্রল পাম্পের কাছে রাস্তার বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। তারপর? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে এসে বাসটি ধাক্কা মারে সব্জির গাড়িতে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে সব্জির গাড়ির পিছনে থাকা লরি এবং চার চাকা গাড়িতেও ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাস-সহ অন্য গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করা হয়। সকলকেই নিয়ে যাওয়া হয় তমলুকে জেলা হাসপাতালে। বাস ও সব্জির গাড়ির চালক ও বাসের এক যাত্রীকে মৃত বসে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে কমপক্ষে ১৭ জনের। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন- Maoist Arrest: গ্রেফতার লালগড় আন্দোলনের শীর্ষ মাওবাদী নেতা কিষাণদা

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...