Thursday, June 11, 2026

Reserve Bank of India: দেশে বিনিয়োগ বাড়াতে নয়া প্রকল্প চালু প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গ্রাহক পরিষেবা ও দেশে বিনিয়োগ বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়া এই দুই প্রকল্প হল ইন্টিগ্রেটেড ওমবুডসম্যান (Integrated Ombudsman Scheme) এবং আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম (RBI Retail Direct Scheme)। সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে ভার্চুয়ালি প্রকল্প পদ্ধতির উদ্বোধন করা হলো এদিন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন:Srabanti issue: ‘অঢেল’ টাকা দেওয়া হয় শ্রাবন্তীকে! তথাগতর অভিযোগের সিবিআই তদন্ত চাইলেন কুণাল

এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রকল্প দুটি ভারতে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি গ্রাহকদের ঋণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ দ্রুততার সঙ্গে সমাধান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে খুচরো বিনিয়োগকারীদের জন্য সরকারি বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরবিআই রিটেইল ডাইরেক্ট স্কিম (RBI Retail Direct Scheme) এর মাধ্যমে সহজেই স্বল্প বিনিয়োগে অংশগ্রহন করতে পারবে সকলে। এই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তাও প্রদান করা হবে। ফলে, সহজ হবে বিনিয়োগ পক্রিয়া।

উল্লেখ্য, ইন্টিগ্রেটেড ওমবুডসম্যান স্কিম (Integrated Ombudsman Scheme) হল, RBI নিয়ন্ত্রন করে এমন সব সংস্থার বিরুদ্ধে গ্রাহকের যে সব অভিযোগগুলি করে সেগুলি সমাধান করা। আদতে এটি একটি পোর্টাল। যেটির মাধ্যমে গ্রাহকদের অভিযোগগুলি আরও উন্নত ভাবে সমাধান করা হবে। এছাড়াও একটি ইমেল থাকবে যেটিতে গ্রাহকরা নিজেদের অভিযোগ লিখে পাঠাতে পারবেন।

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...