Thursday, June 25, 2026

Afghanistan issue: এবার বৈঠকের ডাক পাকিস্তানের, উপস্থিত থাকবে তালিবান নেতৃত্ব

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার দিল্লিতে বৈঠকে বসে ছিল ৮ রাষ্ট্রের প্রতিনিধিরা। ঠিক বৈঠকে আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিল না পাকিস্তান(Pakistan)। তবে এবার ইসলামাবাদে আফগানিস্তান ইস্যুতে বৈঠকে ডাক দিল পাকিস্তান। যেখানে তালিবানের(Taliban) শীর্ষ নেতৃত্বতা তো বটেই, উপস্থিত থাকার কথা রয়েছে চিন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের।

জানা গিয়েছে পাকিস্তানের ঢাকা এই বৈঠকে অংশ নেবে আমেরিকার বিশেষ দূত টমাস ওয়েস্ট, চিন ও রাশিয়ার দূতের পাশাপাশি বৈঠকে থাকবে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। এই বৈঠকে অংশ নিতে গত ১০ নভেম্বর তালিবানের প্রতিনিধিদল পাকিস্তান পৌঁছেও গিয়েছে। জানা যাচ্ছে ,বৈঠকে অর্থনীতি, শরনার্থী সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ভারতের বৈঠকের পর পাকিস্তানে ডাকা এই বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থাকে বেশ সরগরম করে তুলেছে।

আরও পড়ুন:‘বঙ্গ রাজনীতিতে বিজেপি শেষ’, শুভেন্দুকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ মদনের

উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের মাটি দখল করার পর আফগানিস্তান যাতে সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে না ওঠে তার জন্য উদ্বিগ্ন ভারত। চাপে রয়েছে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিও। এই অবস্থাতেই বুধবার রাশিয়া-ইরান সহজ-সরল রাষ্ট্রের সঙ্গে বৈঠক করে ভারত। আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না। এরই মাঝে পাকিস্তানের ডাকা এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...