Thursday, June 25, 2026

Weather Forecast: পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা উত্তুরে বাতাস, সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি

Date:

Share post:

অকাল নিম্নচাপ কাটিয়ে কালীপুজোর(Kalipuja) পর রাজ্যে উঁকি দিচ্ছিল শীতের(Winter) আমেজ। রাস্তায় ঝরাপাতা, হালকা উত্তুরে হাওয়া, তোড়জোড় শুরু হয়েছিল শীতের পোশাক নামানোর, তবে হঠাৎই ছন্দপতন। থমকে গিয়েছে উত্তরে হাওয়া। হঠাৎ উঁকি দিয়ে আবার নিখোঁজ শীত। শুধু তাই নয়, শীত বিদায় তো বটেই, সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সব মিলিয়ে খামখেয়ালি আবহাওয়ায়(Weather) রীতিমতো নাকাল রাজ্যবাসী।

কিন্তু কেন এমনটা হচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পুবালি হাওয়ার দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে শীত। যার ফলেই রাজ্যে ফের উর্ধ্বমুখী হয়ে উঠেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় আগামী ১৩ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৪ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে এই জেলাগুলিতে। মেঘলা আকাশের ফলে রাতের তাপমাত্রা এই কদিন ১-২ ডিগ্রী করে বাড়তে থাকবে। তামিলনাড়ুর দিকে সরে যাওয়া নিম্নচাপের পরোক্ষ প্রভাবের কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সব আপাতত শীতে প্রবেশ কিছুটা আটকে থাকবে বাংলার জন্য। পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ার পর ফের শীত ফিরবে বাংলায়।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...