Monday, April 6, 2026

Sc EastBengal : রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চতুর্থ প্রস্তুতি ম‍্যাচে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল (Isl)। ম‍্যাচের আগে নিজেদের দলকে ঝালিয়ে নিতে ব‍্যস্ত প্রতিটি দল। ২১ তারিখ জামশেদপুর এফসির ( Jamshedpur fc)  বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। তার আগে দলকে গুছিয়ে নিতে ব‍্যস্ত লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। ইতিমধ্যে তিনটি প্রস্তুতি ম‍্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে নামার আরও একটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। ১৪ নভেম্বর গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন  মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার নাগোয়া গ্রাম পঞ্চায়েত ফুটবল মাঠে বিকেল চারটে থেকে আয়োজিত হবে এই ম্যাচ।

 

ইতিমধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার দুই দল ভাস্কো ও সালগাওকার এফসি এবং গতবারের আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরালার এফসির বিরুদ্ধে নেমে ছিল লাল-হলুদ ব্রিগেড। তিনটিতেই জিতেছে তারা। তবে এবার কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি হবে মানোলো দিয়াজের দল। আর এই ম্যাচে নিজের দলের যাবতীয় শক্তি ও দূর্বলতা দেখে নিতে চান লাল-হলুদের হ‍্যডস‍্যার।

আরও পড়ুন:India vs NewZealand Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল ভারত, নেতৃত্ব দেবেন রাহানে

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...