Saturday, June 27, 2026

Review meeting: মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে শনিবার পুর-বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে তৎপর নির্বাচন কমিশন। শনিবার, প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) ও স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার (Bhagabatiprasad Gopalika) সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourabh Das)। পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য পুলিশের মহা নির্দেশক মনোজ মালব্যকে যোগ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রাজ্যের দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কাছে সেই অনুরোধ জানানো হবে। একই সঙ্গে সব প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথাও বলা হবে। করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণের চ্যালেঞ্জকে সামনে রেখেই স্বাস্থ্য সচিবকে ওই বৈঠকে আমন্ত্রণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে প্রশাসনিক খুঁটিনাটি বিষয় ছাড়াও বাহিনী নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রস্তাব মেনে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা (Kolkata) ও হাওড়া (Howrah) পুরসভার ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার, ওই দুই পুর নিগমের ভোট নিয়ে কমিশন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনের দুই শীর্ষ আধিকারিক এবং কলকাতা ও হাওড়ার মিউনিসিপ্যাল কমিশনার, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার জেলাশাসক, হাওড়ার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এর পক্ষে যুগ্ম কমিশনার সদর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- Road Accident: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ৪টি গাড়ির সংঘর্ষ, মৃত ৩

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...