Saturday, April 4, 2026

Tollygunge suicide case : হাতের তালুতে শাশুড়ির নাম লিখে আত্মঘাতী গৃহবধূ

Date:

Share post:

‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী। ‘ হাতের তালুতে শাশুড়ির নাম লিখে আত্মঘাতী বছর কুড়ির গৃহবধূ। যুবতীর মৃত্যুর জন্য তাঁর শাশুড়িকেই দায়ী করে হাতে সুইসাইড নোট লিখেছিলেন। ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) টালিগঞ্জে (Tollygunge)।

আরও পড়ুন: স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনেই কোচবিহার সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৩

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধেয় তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় হয় উদ্ধার করা হয় পূজা চন্দকে (Puja Chanda) (২০)। পরে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পূজার বাঁ হাতের তালুতে মেলে একটি সুইসাইড নোট। হাতের তালুতে লেখা ছিল, তাঁর আত্মহত্যার জন্য তাঁর শাশুড়িই দায়ী। এই ঘটনায় স্বামী সঞ্জয় চন্দ (Sanjay Chanda) ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পূজার বাবা। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ (Police)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বিয়ের পর থেকেই পূজার ওপরে মানসিক নির্যাতন চলত শ্বশুরবাড়িতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...