Friday, April 3, 2026

Nonveg items Selling: ধর্মীয় কারণকে হাতিয়ার করে খোলাবাজারে আমিষজাত দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বরোদা পুরসভা

Date:

Share post:

আমিষজাত দ্রব্য বিক্রির বিষয়টি ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত। তাই ডিম থেকে মাংস সবই বিক্রি করতে হবে আড়ালে। এমন অযৌক্তিক যুক্তিকে হাতিয়ার করে খোলাবাজারে আমিষজাত দ্রব্য বিক্রির নিষেধাজ্ঞা জারি করল বিজেপি শাসিত রাজ্য গুজরাতের (Gujrat) বরোদায়(Vadodara)। আপাতত এ প্রসঙ্গে মৌখিক নির্দেশ দিয়েছে বরোদা পুরসভা। তবে ১৫ দিনের মধ্যেই এই নিয়ম লাঘু করতে হবে বলে জানিয়ে দিয়েছে বরোদা পুরসভার স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান হিতেন্দ্র প্যাটেল(Hitendra Patel)।

আরও পড়ুন:BJP Candidate: চরম গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা-হাওড়া পুরভোটে প্রার্থী বাছতে হিমশিম অবস্থা বিজেপির

সম্প্রতি গুজরাটের রাজকোটেও এই একই নিয়ম চালু হয়েছে। শহরের মেয়রের নির্দেশ বড় রাস্তার দু’ধারে তো নয়ই, আমিষজাত দ্রব্য বিক্রি করতে গেলে রেখেঢেকে বিক্রি করতে হবে। শুধুমাত্র দোকানেই নয়, রেস্তোরাঁগুলিকেও এই নিয়ম মেনে চলতে হবে।

এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হিতেন্দ্র প্যাটেল জানান, “সমস্ত আমিষ পদই এমন ভাবে ঢেকে রাখতে হবে যেন পথচলতি কোনও মানুষের চোখে তা না পড়ে। এতে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে।এতদিন খোলা বাজারে আমিষজাত দ্রব্য বিক্রি হয়ে থাকলেও এবার পরিবর্তনের সময় এসেছে। তাই এই ধরণের খাবার যেন দেখা না যায় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে”।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...